কানাডার সারে শহরে গুলিবিদ্ধ দুই ভারতীয় বংশোদ্ভূত, পরিকল্পিত খুনের আশঙ্কা

কানাডার সারে শহরে গুলিবিদ্ধ দুই ভারতীয় বংশোদ্ভূত, পরিকল্পিত খুনের আশঙ্কা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের একটি ওয়ালমার্ট স্টোরের বাইরে দুষ্কৃতীদের গুলিতে দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। নিহতদের নাম গগনপ্রীত ওরফে গ্যারি রেহাল (২৩) এবং সুখজিৎ কওর (২৪)। তাঁরা দুজনেই পার্শ্ববর্তী ডেল্টা টাউনশিপের বাসিন্দা ছিলেন।

ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (IHIT) সূত্রে জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর রাতে ওই স্টোরের বাইরে গুলির শব্দ শোনা যায়। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত গগনপ্রীত আগে থেকেই অস্ত্র সংক্রান্ত অপরাধের কারণে পুলিশের নজরে ছিলেন, তবে সুখজিৎ কৌরের বিষয়ে তেমন কোনো তথ্য জানা যায়নি।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার পেছনে কোনো সংগঠিত অপরাধচক্রের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *