জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ও চিকিৎসকদের পরামর্শ

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ও চিকিৎসকদের পরামর্শ

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পিল বা খাবার বড়ির ব্যবহার দেশে সবচেয়ে বেশি দেখা যায়। তবে এই পদ্ধতি নিয়ে সমাজে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। অনেকের ধারণা, পিল সেবনের ফলে স্থায়ীভাবে ওজন বেড়ে যায় বা ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যায়। চিকিৎসকদের মতে, আধুনিক পিলগুলোতে পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। শুরুতে শরীরে সামান্য পানি জমলেও তা কয়েক মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। পিল বন্ধ করার পর মাসিক শুরু হতে কিছুটা সময় লাগলেও প্রজনন ক্ষমতা ফিরে আসে।

কনডম ব্যবহার নিয়ে অনেকের মনে যৌন আনন্দ কমে যাওয়ার ভয় থাকলেও চিকিৎসকরা একে মানসিক বলে মনে করেন। কনডম শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে বাধা দেওয়ার পাশাপাশি যৌনবাহিত রোগ ও এইচআইভি প্রতিরোধে কার্যকর। এছাড়া ইমারজেন্সি পিল বা আইপিল নিয়ে বিভ্রান্তি রয়েছে যে এটি গর্ভপাত ঘটায়। বাস্তবে এটি গর্ভপাত ঘটানোর ওষুধ নয়, বরং অরক্ষিত যৌন মিলনের পর গর্ভধারণ ঠেকাতে এটি ব্যবহৃত হয়। কেউ আগে থেকেই গর্ভবতী হলে এই বড়ি কোনো কাজ করে না।

অনেকে মনে করেন নিয়মিত পিল খেলে মাসিকের সমস্যা বাড়ে, অথচ অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তস্রাব বা সিস্টের মতো সমস্যায় চিকিৎসকরাই অনেক সময় পিলের পরামর্শ দেন। লাইগেশন একটি স্থায়ী পদ্ধতি যা সাধারণত দুইটি জীবিত সন্তান রয়েছে এমন দম্পতির ক্ষেত্রে করা হয়। তবে বয়স ৪০ বছরের বেশি হলে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভার বা হৃদরোগ থাকলে কিংবা বড় কোনো অপারেশনের আগে চিকিৎসকের পরামর্শ ছাড়া পিল খাওয়া বা বন্ধ করা উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *