মিশনারি স্কুল নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্যে বিতর্ক, পাল্টা সরব বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল

মিশনারি স্কুল নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্যে বিতর্ক, পাল্টা সরব বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল

কলকাতার একটি অভিজাত স্কুলে গেরুয়া শাড়ি পরা এবং পদ্মফুলের নাম উচ্চারণ নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ওই স্কুলে কর্মরত বিজেপির এক মহিলা কর্মীকে গেরুয়া শাড়ি পরে স্কুলে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ছাত্রছাত্রীদের সামনে পদ্মফুলের নাম নিতেও বারণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে ওই নির্দিষ্ট স্কুলের নাম প্রকাশ করেননি তিনি।

একইসঙ্গে আসানসোল ও বর্ধমানের মতো এলাকায় ধর্মান্তরণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শমীক। তিনি খ্রিস্টান মিশনারি স্কুলগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো স্কুলে দেশবিরোধী কাজ হলে তা বরদাস্ত করা হবে না। এমনকি একটি স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা থাকার মতো বিস্ফোরক অভিযোগও তুলেছেন তিনি। তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল। কাউন্সিলের সভাপতি পরিতোষ ক্যানিং জানিয়েছেন, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বড়দিনের আগে এই পরিস্থিতিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করার কথাও জানিয়েছে কাউন্সিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *