রাশিয়া ও তালিবানের মধ্যে ১৫ বছরের বাণিজ্য চুক্তি, আফগানিস্তানে নতুন সমীকরণ

রাশিয়া ও তালিবানের মধ্যে ১৫ বছরের বাণিজ্য চুক্তি, আফগানিস্তানে নতুন সমীকরণ

আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে রাশিয়া ১০৩ মিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রাশিয়া থেকে আফগানিস্তানে আটা, তেল, রান্নার গ্যাস ও বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বিনিময়ে আফগানিস্তান থেকে রাশিয়ায় রপ্তানি করা হবে আপেল, বেদানা, শুকনো ফল, পশম ও মশলাপাতি। দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের পর এই চুক্তি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করল।

বাণিজ্যিক চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়াও বৃদ্ধি পেয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, তালিবান যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করবে মস্কো। এমনকি আফগান ভূখণ্ডে রুশ সেনাঘাঁটি তৈরির সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল।

কূটনৈতিক মহলের মতে, এই চুক্তির মাধ্যমে আফগানিস্তানে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাবে, যা আঞ্চলিক ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ডুরান্ড লাইন ও ইরান সীমান্তের কৌশলগত গুরুত্বের কারণে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক বজায় থাকায়, রাশিয়ার এই নতুন সক্রিয়তা কৌশলগতভাবে ভারতের জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *