হরিদেবপুরে বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন, নিজেই পুলিশকে খবর দিলেন ছেলে

হরিদেবপুরে বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন, নিজেই পুলিশকে খবর দিলেন ছেলে

কলকাতার হরিদেবপুর থানা এলাকার হাফিজ মহম্মদ ইসহাক রোডে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে। সোমবার সকাল ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতার নাম উমারানি ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ (৬৭)। ঘটনার পর নিজেই পুলিশের জরুরি নম্বর ১০০-তে ফোন করে খুনের কথা জানান অভিযুক্ত।

খবর পেয়েই হরিদেবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত সাগর ঘোষকে আটক করে। ঘটনার তদন্তে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ঘটনাস্থলে গিয়েছেন। তাঁদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ এবং ফিঙ্গারপ্রিন্ট ও ফোটোগ্রাফি বিশেষজ্ঞের একটি দলও নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নিজের বাড়িতেই সাদা সুতো দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মাকে শ্বাসরোধ করে খুন করেন সাগর। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, অবসাদ নাকি আর্থিক বিবাদ—এর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে আটক সাগরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *