শিলিগুড়িতে ভুয়ো সাংবাদিককে গণপিটুনি, প্রতারণার অভিযোগে আটক

শিলিগুড়িতে ভুয়ো সাংবাদিককে গণপিটুনি, প্রতারণার অভিযোগে আটক

শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় নিজেকে সাংবাদিক এবং সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে এনজেপি থানার পুলিশ। কলকাতার নাগেরবাজারের বাসিন্দা ওই ব্যক্তি দামি গাড়িতে ‘প্রেস’ লিখে ঘুরে বেড়াতেন। শনিবার ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলায় স্থানীয়রা তাঁকে ধরে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

অভিযুক্ত ব্যক্তি মুম্বইয়ের একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতেন। শিবু সরকার নামে এক গাড়ি চালকের অভিযোগ, ওই ব্যক্তি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার লেনদেন করেছেন। এর জেরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা থেকে শিবুর কাছে নোটিস আসে। শিবুর দাবি, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ৭৩ লক্ষ টাকার লেনদেন করা হয়েছিল।

অন্য এক ভুক্তভোগী মহিলার অভিযোগ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তি। টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এদিকে, অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন যে মামলা হলে তিনি আদালতে জবাব দেবেন, অন্যথায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *