বিছানার চাদর ও বালিশ কত দিন অন্তর পরিষ্কার করা জরুরি?

বিছানার চাদর ও বালিশের ওয়াভে জমে থাকা ধুলোবালি ও জীবাণু অ্যালার্জি, হাঁপানি এবং ত্বকের নানা রোগের কারণ হতে পারে। সুস্থ থাকতে নির্দিষ্ট সময় অন্তর বিছানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর বিছানার চাদর, বালিশের কভার এবং কুশনের খোস বদলানো ও ধোয়া উচিত। তবে জীবনযাত্রার ওপর ভিত্তি করে এই নিয়মে পরিবর্তন আসতে পারে।
যদি ঘরে পোষা প্রাণী থাকে, রাতে অতিরিক্ত ঘামের সমস্যা থাকে বা নগ্ন হয়ে ঘুমানোর অভ্যাস থাকে, তবে প্রতি ৩ থেকে ৪ দিন অন্তর চাদর বদলানো বাধ্যতামূলক। অন্যদিকে, যারা দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে কাটান, তারা সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত বিরতি নিতে পারেন। তবে এর বেশি সময় বিছানা অপরিষ্কার রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
শুধু চাদর বদলালেই কাজ শেষ হয় না, তোশক বা ম্যাট্রেস এবং বালিশও নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর ম্যাট্রেস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা এবং রোদে দেওয়া উচিত। এছাড়া মাথার ঘাম ও ত্বকের তেল থেকে অ্যালার্জেন তৈরি হওয়া রোধ করতে অন্তত প্রতি ৬ মাসে একবার বালিশ ধোয়া জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।