অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে পা রাখল লজিক, লঞ্চ হলো নিও এক্স১ প্রো

অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে পা রাখল লজিক, লঞ্চ হলো নিও এক্স১ প্রো

ইন্টারেক্টিভ ডিসপ্লে ও এন্টারপ্রাইজ সলিউশন প্রস্তুতকারক সংস্থা লজিক এবার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে প্রবেশ করল। নতুন লজিক নিও এক্স১ প্রো ট্যাবলেটে রয়েছে ১০.৯৫ ইঞ্চির WUXGA আইপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ১,৯২০ x ১,২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০Hz। চোখের সুরক্ষার জন্য এতে লো ব্লু-লাইট প্রটেকশন, অ্যান্টি-গ্লেয়ার ফিনিশ এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল কোটিং ব্যবহার করা হয়েছে। অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ও পলিকার্বনেটের তৈরি এই ট্যাবলেটের ওজন ৫২০ গ্রাম এবং পুরুত্ব ৭.৮৯ মিমি। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এটি IP52 রেটিং প্রাপ্ত।

ট্যাবলেটটিতে অক্টা-কোর প্রসেসরের পাশাপাশি ৮GB র‍্যাম ও ১২৮GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে গুগল মোবাইল সার্ভিস সাপোর্ট রয়েছে। ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য এতে ১৩MP রিয়ার ও ৮MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ফোরজি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং জিপিএস সুবিধা রয়েছে।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে ৮০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাবলেটের সাথে কিকস্ট্যান্ডযুক্ত প্রোটেক্টিভ কভার ও ম্যাগনেটিক মিনি-মিরর দেওয়া হচ্ছে। এছাড়া আলাদাভাবে অ্যাকটিভ স্টাইলাস ও ইউএসবি ডকিং কি-বোর্ড কেনার সুযোগ রয়েছে। তবে ভারতের বাজারে এই ট্যাবলেটের দাম বা বিক্রির তারিখ সম্পর্কে সংস্থাটি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *