মেটাকে সাত দিনের আল্টিমেটাম যুব কংগ্রেসের, হায়দরাবাদে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজা

মেটাকে সাত দিনের আল্টিমেটাম যুব কংগ্রেসের, হায়দরাবাদে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজা

হায়দরাবাদে মেটার অফিসে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিরোধী নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার প্রতিবাদে যুব কংগ্রেসের কর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিবাচরণ রেড্ডি সহ একাধিক যুব কংগ্রেস নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। সংগঠনের পক্ষ থেকে মেটাকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে দেশের বিভিন্ন প্রান্তে মেটার অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী যুব কংগ্রেস কর্মীদের ‘গুণ্ডা’ বলে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, বেসরকারি সংস্থায় ভাঙচুর চালানো কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই ঘটনার নিন্দা করে তিনি সাধারণ মানুষকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, বিআরএস নেতা কোনাথাম দিলীপ এই বিক্ষোভের সমালোচনা করে তেলঙ্গানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, মেটা বিআরএসেরও একাধিক অ্যাকাউন্ট বন্ধ করলেও তাঁরা আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বহুজাতিক সংস্থার অফিসে এমন বিশৃঙ্খলা রাজ্যের বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *