বেসিনের ড্রেন জ্যাম হয়ে জল আটকে যাচ্ছে? জেনে নিন পরিষ্কারের সঠিক উপায়

বেসিনের ড্রেনে চুল বা সাবানের ময়লা জমে জল আটকে যাওয়া একটি সাধারণ সমস্যা। এমন পরিস্থিতিতে প্রথমেই নিশ্চিত হতে হবে সমস্যাটি ড্রেনে নাকি জলের প্রবাহে। ড্রেনের মুখ এবং স্টপারের চারপাশে জমে থাকা ময়লা সাবধানে পরিষ্কার করে নিন। স্টপারটি খুলে ময়লা বের করা সহজ হলে তা করুন, তবে এই কাজে কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না, কারণ এতে ড্রেনের ভিতরের অংশের ক্ষতি হতে পারে।
অনেকেই ড্রেন পরিষ্কার করতে রাসায়নিক ক্লিনার ব্যবহার করেন, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের রাসায়নিক ব্যবহারের পর ড্রেন খোলার সময় তা ছিটকে চোখে বা ত্বকে লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া একাধিক ক্লিনার বা ঘরোয়া উপাদান যেমন ভিনিগার একসঙ্গে মেশাবেন না। পরিষ্কার করার পর প্রথমেই খুব বেশি জল ঢালবেন না, বরং অল্প জল দিয়ে ড্রেনের গতি স্বাভাবিক হয়েছে কি না তা পরীক্ষা করে দেখুন।
উপরের অংশ পরিষ্কার করার পরেও যদি জলের গতি ধীর থাকে, তবে বুঝতে হবে সিঙ্কের নিচে থাকা পাইপে সমস্যা রয়েছে। পাইপে ময়লা জমে জল আটকে যেতে পারে। তবে পাইপ খোলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাইপটি পুরনো বা মরচে ধরা হলে তা জোর করে খোলার চেষ্টা করবেন না। এমন পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে প্রয়োজনে দক্ষ মিস্ত্রি ডেকে মেরামত করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।