সোনার দামে বড় পতন, সপ্তাহের শেষে স্বস্তিতে ক্রেতারা

সোনার দামে বড় পতন, সপ্তাহের শেষে স্বস্তিতে ক্রেতারা

সপ্তাহের শেষে স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। বৃহস্পতিবারের পর শুক্রবারও দেশের বাজারে সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। একদিনের ব্যবধানে হলুদ ধাতুর দাম হাজার হাজার টাকা কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। উৎসবের মরশুমের পর সোনার এই দরপতনকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার, ২০ নভেম্বর দেশের বিভিন্ন শহরে সোনার দামের চিত্রটি ছিল নিম্নমুখী। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,৫১০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৫৭০ টাকা ধার্য করা হয়েছে। একই দাম বজায় রয়েছে মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং ভুবনেশ্বরের মতো শহরগুলিতেও। অন্যদিকে, দিল্লি, জয়পুর ও লখনউতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,৫২৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৭২০ টাকা রয়েছে।

আহমেদাবাদ ও পাটনার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,৫১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৬২০ টাকা নথিভুক্ত হয়েছে। হায়দরাবাদের বাজারেও ২২ ক্যারাট সোনার দাম ১১,৫১০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৫৭০ টাকা। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করেই দেশের বিভিন্ন প্রান্তে সোনার এই নতুন দর নির্ধারিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *