অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ বিচারপতি

অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ বিচারপতি

কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা ডিজে মামলার শুনানিতে বিচারব্যবস্থা নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুনানির সময় বিচারপতি অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। আদালতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক। একজন সাংসদ হিসেবে এই ধরনের মন্তব্য জনমানসে কী বার্তা দেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিষেকের রক্ষাকবচের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থাকে নিশানা করছেন এবং আদালতের নির্দেশ নিয়ে টুইট করছেন। রাজ্যের এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি মন্তব্য করেন, এমন মন্তব্যের জেরে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে। তবে তদন্তে অসহযোগিতার কোনো প্রমাণ না থাকায় আদালত আপাতত রক্ষাকবচের মেয়াদ বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, তদন্তের বর্তমান পরিস্থিতিতে রক্ষাকবচ প্রত্যাহার করার মতো কোনো কারণ আদালত দেখছে না। সব দিক খতিয়ে দেখে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *