শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বসছে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বসছে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (SIT) আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিটিডিএসসি ২০২৬’। আধুনিক প্রযুক্তির দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্র ‘ডেটা সায়েন্স’ এবং ‘কমিউনিকেশন’-কে কেন্দ্র করে আয়োজিত এই দু’দিনব্যাপী সম্মেলনের নেতৃত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ ডঃ জয়দীপ দত্ত এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ডঃ দেবজ্যোতি মিশ্র।

এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত ছাড়াও আমেরিকা, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা, সৌদি আরব, বাংলাদেশ এবং তাইওয়ানের মতো দেশ থেকে বহু গবেষক তাঁদের গবেষণাপত্র পাঠিয়েছেন। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই টেমস, আইইইই কমসক এবং আইইইই ইলেকট্রন ডিভাইস সোসাইটি।

সম্মেলনে গৃহীত সমস্ত গবেষণাপত্র বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা ‘স্প্রিঙ্গার নেচার’-এর ‘লেকচার নোটস ইন নেটওয়ার্কস অ্যান্ড সিস্টেমস’ সিরিজে প্রকাশিত হবে, যা স্কোপাস, এসসিআই/এসজেআর এবং ডিবিএলপি-তে তালিকাভুক্ত। গবেষক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য। আয়োজকদের মতে, এই মঞ্চের মাধ্যমে গবেষকরা তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি বৈজ্ঞানিক ও কারিগরি আলোচনার মাধ্যমে স্থানীয় ও বৃহত্তর অঞ্চলের বাস্তব সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *