শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত হতে চলেছে এক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনের নেতৃত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ ডঃ জয়দীপ দত্ত এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তথা অর্গানাইজিং চেয়ার ডঃ দেবজ্যোতি মিশ্র। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে।

সম্মেলনটিতে ভারত ছাড়াও আমেরিকা, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা, সৌদি আরব, বাংলাদেশ এবং তাইওয়ানের মতো দেশ থেকে বহু বিশিষ্ট গবেষক তাঁদের গবেষণাপত্র পাঠিয়েছেন। কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই টেমস, আইইইই কমসক এবং আইইইই ইলেকট্রন ডিভাইস সোসাইটি। সম্মেলনে গৃহীত সমস্ত গবেষণাপত্র বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা স্প্রিঙ্গার নেচারের মর্যাদাপূর্ণ সিরিজ লেকচার নোটস ইন নেটওয়ার্কস অ্যান্ড সিস্টেমস-এ প্রকাশিত হবে, যা স্কোপাস, এসসিআই এবং ডিবিএলপি-তে তালিকাভুক্ত।

গবেষক, শিক্ষাবিদ এবং উদীয়মান বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য। আয়োজকদের মতে, এই মঞ্চের মাধ্যমে গবেষকরা তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি বৈজ্ঞানিক ও কারিগরি আলোচনার মাধ্যমে স্থানীয় সমাজ এবং বৃহত্তর অঞ্চলের বাস্তব সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজে বের করার সুযোগ পাবেন। আন্তর্জাতিক স্তরে এই সম্মেলন ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *