নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের দাবিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার চিঠি

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের দাবিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার চিঠি

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অগ্রগতি জানতে চেয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি একজন ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে পাঠানো এই চিঠিতে দ্রুত হাইকমিশনের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৯ নভেম্বর একই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন হাইকমিশনে জমা পড়েছে। তবে সেই আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আইনজীবী জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষ থেকে তাকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত এই আবেদনের বিষয়ে হাইকমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে। তবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *