মণীশ শর্মার নতুন মিউজিক্যাল রোমান্টিক ছবিতে সারা অর্জুন ও অম্বরীশ ভার্মা?

পরিচালক মণীশ শর্মা আবারও রোমান্টিক ঘরানার ছবিতে ফিরতে চলেছেন বলে শোনা যাচ্ছে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামায় কেন্দ্রীয় চরিত্রে সারা অর্জুন এবং অম্বরীশ ভার্মাকে দেখা যেতে পারে। ‘স্বপ্নে ভার্সেস এভরিওয়ান’ খ্যাত অম্বরীশ ভার্মা এই ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান আরও মজবুত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এখনও এই ছবি বা অভিনয়শিল্পীদের নাম নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
জানা গেছে, এই মিউজিক্যাল ড্রামায় মোট আটটি গান থাকবে, যা গল্পের প্রবাহে বিশেষ ভূমিকা পালন করবে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং ২০২৭ সাল থেকে পাঞ্জাবে শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। মণীশ শর্মা এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর মতো জনপ্রিয় রোমান্টিক ছবি উপহার দিয়েছেন। ২০২৩ সালের ‘টাইগার ৩’ পরিচালনার পর তিনি আবারও তার পরিচিত রোমান্টিক ধারায় ফিরছেন বলে খবর।
উল্লেখ্য, সারা অর্জুন সম্প্রতি ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। রণবীর সিংয়ের বিপরীতে ‘ইয়ালিনি’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, মণীশ শর্মার এই নতুন মিউজিক্যাল প্রজেক্টে সারা ও অম্বরীশের রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।