মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং মার্কিন কর্মকর্তা ও স্থাপনাগুলোকে নিশানা করার প্রচেষ্টা ওই অঞ্চলে ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এবং সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এই সংঘাতের জেরে বেসামরিক হতাহতের পাশাপাশি বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। আকাশপথ বন্ধ হওয়া এবং ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতির কথা মাথায় রেখে মার্কিন নাগরিকদের এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জনাকীর্ণ এলাকা, বিক্ষোভস্থল এবং যেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, সেসব জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।

স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতা ব্যবস্থায় নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখাশোনা করে সুইজারল্যান্ড। তাই জরুরি প্রয়োজনে তেহরানে অবস্থিত সুইস দূতাবাসের মার্কিন স্বার্থ বিভাগে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *