প্রতিদিন এক বাটি দই খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিন এক বাটি দই খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

নিয়মিত খাদ্যতালিকায় দই রাখা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া ল্যাকটোজ হজমে বিশেষ সহায়তা করে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন বি-১২ এবং ফসফরাসে ভরপুর দই হাড় ও দাঁত মজবুত রাখতে এবং শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। কিছু বিশেষ ধরনের দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

দইয়ে শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে। এই প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং পেশির ক্ষয় রোধ করতে কার্যকর। বিশেষ করে চিনি ছাড়া গ্রিক ইয়োগার্ট হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে চিনির পরিমাণ প্রায় থাকে না বললেই চলে, অথচ প্রোটিনের মাত্রা অনেক বেশি। এক কাপ গ্রিক ইয়োগার্টে প্রায় ২০ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া সম্ভব।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পর্যাপ্ত প্রোটিনের জোগান দেওয়া জরুরি। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পেশির জোর ধরে রাখতে দই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাড়ের গঠন মজবুত করা এবং পেশির ক্ষয় রোধে দইয়ের কার্যকারিতা প্রমাণিত। তাই সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিনের ডায়েটে এক বাটি দই রাখার অভ্যাস করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *