পূর্ব বর্ধমানের নতুন সিএমওএইচ ডা. আত্রেয়ী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

পূর্ব বর্ধমানের নতুন সিএমওএইচ ডা. আত্রেয়ী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) পদে বড়সড় রদবদল করা হয়েছে। এই পদ থেকে ডা. জয়রাম হেমব্রমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন সিএমওএইচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন পশ্চিমবঙ্গ পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের আধিকারিক ডা. আত্রেয়ী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি দক্ষিণ ২৪ পরগনার ডেপুটি সিএমওএইচ-২ পদে কর্মরত ছিলেন।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত একটি কমিশন পূর্ব বর্ধমান জেলা পরিদর্শন করে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন ওই কমিশন টানা দু’দিন জেলায় বিভিন্ন বেসরকারি চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখে। পরিদর্শনের সময় কমিশনের সদস্যরা জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় একাধিক অসংগতি খুঁজে পান এবং জেলা স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

কমিশনের পরিদর্শনের পরপরই এই রদবদলের ঘটনা ঘটায় প্রশাসনিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জল্পনা খারিজ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, স্বাস্থ্য দফতরের এই বদলির বিজ্ঞপ্তিটি বেশ কিছুদিন আগেই জারি হয়েছিল। এটি একটি রুটিন প্রক্রিয়া এবং কমিশনের পরিদর্শনের সঙ্গে এই বদলির কোনো সরাসরি যোগসূত্র নেই বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *