ডিসেম্বরে রাজ্যের স্কুলগুলিতে প্রায় ১০ দিনের ছুটি, জেনে নিন বিস্তারিত

ডিসেম্বরে রাজ্যের স্কুলগুলিতে প্রায় ১০ দিনের ছুটি, জেনে নিন বিস্তারিত

ডিসেম্বর মাস জুড়ে উৎসবের মরসুমে রাজ্যের স্কুলগুলিতে প্রায় ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বড়দিন থেকে শুরু করে নববর্ষের আবহে প্রতি বছরের মতো এবারও পড়ুয়াদের জন্য এই ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের অধিকাংশ স্কুলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে এবং ৩ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।

তবে স্কুলভেদে এই ছুটির দিনক্ষণ কিছুটা পরিবর্তিত হতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বর মাসে সেমিস্টার পরীক্ষা চলায়, পরীক্ষা শেষ হওয়ার পর পড়ুয়ারা বাড়তি ছুটি পেতে পারেন। সব মিলিয়ে রাজ্যের ছাত্রছাত্রীরা এই সময় প্রায় ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে শীতকালীন ছুটির তালিকা ভিন্ন। রাজস্থানে ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, বিহারে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর এবং কেরালায় ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এছাড়া উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি এবং দিল্লিতে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *