মালদহে রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে কর্মী, সিল করা হলো সরকারি কোয়ার্টার

মালদহে রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে কর্মী, সিল করা হলো সরকারি কোয়ার্টার

পূর্ব রেলের মালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অফিসে বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমে ইংরেজবাজারের ঝলঝলিয়ায় অবস্থিত এই দপ্তরে হানা দেন তদন্তকারীরা। এই ঘটনায় উমাশঙ্কর পাণ্ডে নামে রেলের পার্সোনেল বিভাগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই দপ্তরে অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, সিবিআইয়ের একটি বিশেষ দল দীর্ঘ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে ওই রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করে। জেরার পর বিহারের পাটনার বাসিন্দা উমাশঙ্কর পাণ্ডেকে আটক করে নিয়ে যান তদন্তকারীরা। পরবর্তীতে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। রেলের নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কী ধরনের অনিয়ম হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

গ্রেফতারের পাশাপাশি অভিযুক্তের সরকারি আবাসনেও তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। তল্লাশি শেষে ওই রেলকর্মীর কোয়ার্টারটি সিল করে দেওয়া হয়েছে এবং বাইরে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির এই ঘটনায় রেলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *