১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন

১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছেন। ২০২৪ সালের অগস্ট মাসে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। দীর্ঘ দুই বছর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন তিনি নিজের দেশে ফিরতে আগ্রহী বলে জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এই প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিনার মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এই পরিস্থিতিতে বিজয় দিবসের দিন তাঁর দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেছেন। দিল্লি থেকে ঢাকায় তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাঁর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *