ভরসা প্রকল্পে ভাতার নতুন ঘোষণা: স্নাতক ও অন্যদের জন্য কত টাকা পাবেন, জেনে নিন নিয়ম

ভরসা প্রকল্পে ভাতার নতুন ঘোষণা: স্নাতক ও অন্যদের জন্য কত টাকা পাবেন, জেনে নিন নিয়ম

রাজ্যের ‘ভরসা’ প্রকল্পে ভাতার অঙ্ক নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সংকল্প পত্রে স্নাতক ও অন্যদের জন্য যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, আপাতত তা কিছুটা কমিয়ে ধার্য করা হয়েছে। আগামী ১৫ মাস অর্থাৎ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত স্নাতক এবং সরকারি ভোকেশনাল বা আইটিআই প্রশিক্ষণরত পড়ুয়ারা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। বাকিরা পাবেন ১৫০০ টাকা। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণ ভাতার অঙ্ক দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভাতা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন শর্ত আরোপ করা হয়েছে। একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা ভাতা পাওয়া ব্যক্তিরা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। এছাড়া ৪৫ বছর বয়স অতিক্রম করলে বা চাকরি পেলে তালিকা থেকে নাম বাদ যাবে। বর্তমানে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ৫৪ লক্ষ যুবকের পুরনো তালিকার ডিজিটাইজড আবেদন যাচাইয়ের কাজ ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

যাঁরা আগে আবেদন করেননি বা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি বা সিএমআরও-র গ্রিভেন্স সেলে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন। যুব কল্যাণ দফতর নোডাল এজেন্সি হিসেবে এই আবেদনগুলি খতিয়ে দেখবে এবং প্রতি ১৫ দিন অন্তর তালিকা সংশোধন করা হবে। এছাড়া রাজ্যে পুলিশ ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *