বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের মধ্যেই আগামী ৯ ডিসেম্বর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শীতকালীন অধিবেশনে নাম বদলের প্রস্তাব ছাড়াও মোট আটটি নতুন বিল আনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

রাজ্যের অনাথ আশ্রম ও প্রতিবন্ধী আশ্রমের আবাসিকদের জন্য খাবারের দৈনিক বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই খাতে মাথাপিছু ৫৬ টাকা বরাদ্দ ছিল, যা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে। ২০১৭ সালের পর থেকে এই বরাদ্দ আর বাড়ানো হয়নি বলে জানানো হয়েছে।

রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ও পুলিশ বিভাগে প্রায় ৯,২০০টি পদ রয়েছে। এছাড়া অ্যান্টি-নার্কোটিক শাখা, সাইবার ও পর্যটন দফতরেও নিয়োগ হবে। পিএসসি, পিআরবি ও স্বাস্থ্য দফতরের মাধ্যমে ধাপে ধাপে রাজ্যে এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *