অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি ভেন্টিলেশনে

অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি ভেন্টিলেশনে

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি শহরের ওই বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেলেও, ঠিক কী কারণে বা কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

রবিবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে পৌঁছে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তবে বিজেপি জেলা নেতৃত্ব বা পরিবারের পক্ষ থেকে অসুস্থতার কারণ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, সন্দেশখালি আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া রেখা পাত্র ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। তাঁর এই আকস্মিক অসুস্থতায় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *