হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে সতর্কবার্তা কেন্দ্রের, হ্যাক হতে পারে ব্যক্তিগত তথ্য

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে সতর্কবার্তা কেন্দ্রের, হ্যাক হতে পারে ব্যক্তিগত তথ্য

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সাইবার নিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা আইফোরসি এবং এনসিটিএইউ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েব সেশনের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়া থেকে শুরু করে বড় ধরনের সাইবার প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে। অসতর্কতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর মেসেজ পড়ে ফেলা, পরিচয় ব্যবহার করে অন্যকে বার্তা পাঠানো কিংবা কন্ট্যাক্ট লিস্ট ও গ্রুপ চ্যাটের তথ্য হাতিয়ে নিতে পারে।

এই ধরনের সাইবার অপরাধের মাধ্যমে ব্যবহারকারীর পরিচিতদের টার্গেট করে আর্থিক প্রতারণা, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম বা পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অন্যের নাগালের মধ্যে থাকা ডিভাইসে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

নিরাপদ থাকতে সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। ওয়েব সেশনের মাধ্যমে কোনো ধরনের সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা স্পর্শকাতর তথ্য আদান-প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর প্রতিটি সেশন থেকে অবশ্যই লগ আউট করতে হবে। এছাড়া কাজ না থাকলে কম্পিউটারে লগ-ইন অবস্থায় সেশন সক্রিয় ফেলে না রাখার জন্য ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *