মুর্শিদাবাদে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী

মুর্শিদাবাদে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী

মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নির্যাতিতা শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়।

নির্যাতিতার পরিবারের দাবি, শুক্রবার বিকেলে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান অভিযুক্ত প্রতিবেশী। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগেই শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরই পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, পুরনো পারিবারিক বিবাদের জেরে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ওই প্রৌঢ়কে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পুরো ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *