ইরানের কড়া বার্তা: যুদ্ধ বা শান্তি, দুইয়ের একটি বেছে নিতে হবে আমেরিকাকে

ইরানের কড়া বার্তা: যুদ্ধ বা শান্তি, দুইয়ের একটি বেছে নিতে হবে আমেরিকাকে

ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও ড্রোনটি ধ্বংস করার প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে তেহরান স্পষ্ট করেছে যে, কৌশলগত জলপথে আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। এমকিউ-নাইন রিপার ড্রোনটি মূলত নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার আবহে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছেন, ইরান কোনো দীর্ঘস্থায়ী দোদুল্যমান পরিস্থিতি বা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থা মেনে নেবে না। তার মতে, হয় যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা হতে হবে, নতুবা আমেরিকাকে ইরানের শর্ত মেনে নিতে হবে। যেকোনো সামরিক পরিস্থিতির মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত বলেও তিনি দাবি করেছেন।

নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতির কথা তুলে ধরে মোহেব্বি জানান, গত ১২ দিনের প্রচেষ্টায় আইআরজিসি তিনটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর আগে ১৫ নভেম্বর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবিও করেছিল ইরান। এদিকে, হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা এবং সংরক্ষিত এলাকায় জাহাজ চলাচলের ওপর ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *