পুরুলিয়া জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত

পুরুলিয়া জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত

পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মোট ১০৮ জন কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়ুষ মেডিক্যাল অফিসার (পুরুষ) পদে ৩৬টি এবং আয়ুষ মেডিক্যাল অফিসার (মহিলা) পদে ৩২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএইচএমএস, বিএএমএস অথবা বিএইউএমএস ডিগ্রি থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩২ হাজার টাকা।

এছাড়া ফার্মাসিস্ট পদে ৩৮টি শূন্যপদ রয়েছে, যার জন্য অ্যালোপ্যাথিক ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। স্টাফ নার্স (আরবিএসকে) পদে ২টি শূন্যপদ রয়েছে, যেখানে জিএনএম প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদের মাসিক বেতন ২৫ হাজার টাকা। আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *