বিদেশে এমবিবিএস পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশন নিয়মে বড় বদল আনছে এনএমসি

বিদেশে এমবিবিএস পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশন নিয়মে বড় বদল আনছে এনএমসি

বিদেশে এমবিবিএস বা সমতুল্য মেডিকেল কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। কমিশন তাদের ‘ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট রেগুলেশনস, ২০২১’-এ সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে। এই নতুন খসড়া অনুযায়ী, যে দেশ থেকে শিক্ষার্থীরা চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি অর্জন করছেন, সেই দেশে স্থানীয় নাগরিকদের মতো চিকিৎসা অনুশীলনের বা লাইসেন্স পাওয়ার যোগ্যতা থাকার শর্তটি তুলে দেওয়া হচ্ছে।

এতদিন পর্যন্ত বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের সামনে দুটি কঠিন শর্ত ছিল। প্রথমত, সংশ্লিষ্ট দেশে স্থানীয় নাগরিকদের সমানভাবে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করা এবং দ্বিতীয়ত, ওই দেশের নিয়ন্ত্রক সংস্থায় বাধ্যতামূলকভাবে নিবন্ধন করা। বাস্তবে অনেক দেশেই বিদেশি শিক্ষার্থীদের স্থানীয়দের সমান সুযোগ দেওয়া হয় না, যার ফলে নিয়মটি পূরণ করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়ছিল। নতুন নিয়মে সেই জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

তবে নতুন খসড়ায় সংশ্লিষ্ট দেশের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার কাছে নিবন্ধন করার বিষয়টি বহাল রাখা হয়েছে। এনএমসি ইতিমধ্যে এই খসড়া বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং এ বিষয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট পক্ষের মতামত ও আপত্তি আহ্বান করেছে। সব পক্ষের মতামত খতিয়ে দেখার পরই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। কমিশন স্পষ্ট জানিয়েছে যে, সরকারিভাবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোনো নিয়মই কার্যকর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *