বিয়ের মরশুমে স্বস্তি, কমল সোনার দাম: জেনে নিন আজকের দর

বিয়ের মরশুমের মাঝে সোনার দামে কিছুটা স্বস্তি ফিরল। গত কয়েক দিনে সোনার দাম ১ লাখ টাকার গণ্ডি অতিক্রম করলেও, শুক্রবার বাজারে মূল্যবান এই ধাতুর দামে কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে। দামের এই সামান্য হ্রাসে ক্রেতা এবং স্বর্ণ ব্যবসায়ী উভয় পক্ষই কিছুটা স্বস্তি পেয়েছেন।
আজকের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১২,৪৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,২৪,৬০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ১৩,১১০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩১,১০০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৩,০৪৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩০,৪৫০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। আজ ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১৬,২৯৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ১,৬২,৯৫০ টাকা। এছাড়া ১০০ গ্রাম রুপোর বাটের দাম ১৬,২৮৫ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬,২৮,৫০০ টাকা ধার্য করা হয়েছে।
স্বর্ণ বিশেষজ্ঞদের মতে, দামের এই পতনের সুযোগ নিয়ে যাঁরা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাঁরা বর্তমান সময়ে কেনাকাটা সেরে ফেলতে পারেন। কারণ আগামী দিনে সোনার দাম আবারও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে যাঁরা আগে থেকেই গহনা কিনে রেখেছেন, তাঁদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।