কলকাতায় আজ দুই মিছিল, বৃষ্টির জেরে ধীরগতি যান চলাচল

কলকাতায় আজ দুই মিছিল, বৃষ্টির জেরে ধীরগতি যান চলাচল

শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাতভর বৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তায় যানবাহনের গতি কিছুটা শ্লথ বলে ট্র্যাফিক কন্ট্রোল বিভাগের তরফে জানানো হয়েছে। বৃষ্টির জেরে রাস্তাঘাট পিচ্ছিল থাকায় সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শহরে দুটি মিছিলের কর্মসূচি রয়েছে। সকাল ১০টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত একটি মিছিল বের হওয়ার কথা। এই মিছিলে প্রায় এক হাজার মানুষের জমায়েত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মিছিলের জেরে ওই এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে।

এছাড়া দুপুর তিনটে নাগাদ হেদুয়া পার্ক থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আরও একটি মিছিল হওয়ার কথা রয়েছে। এই মিছিলে প্রায় ৫০০ জন অংশগ্রহণ করতে পারেন। মিছিলের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিতে যানজট এড়াতে ট্র্যাফিক পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ মানুষকে রাস্তায় বেরোনোর আগে ট্র্যাফিক আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *