ট্রেন যাত্রার আগে টিকিট হারিয়ে গেলে কী করবেন? জেনে নিন রেলের নিয়ম

ট্রেন যাত্রার আগে টিকিট হারিয়ে গেলে কী করবেন? জেনে নিন রেলের নিয়ম

রেলযাত্রার আগে কনফার্ম টিকিট হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টারে যোগাযোগ করা প্রয়োজন। টিকিট হারিয়ে গেলে পিএনআর নম্বর, ট্রেনের নম্বর, যাত্রার তারিখ, গন্তব্যস্থল এবং যাত্রীদের নাম-সহ প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য বৈধ পরিচয়পত্রও সঙ্গে রাখা বাধ্যতামূলক। মনে রাখবেন, কাউন্টারের টিকিটের ফটোকপি বা ছবি আসল টিকিটের বিকল্প হিসেবে গণ্য হয় না।

ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরির আগে নিশ্চিত বা আরএসি টিকিট হারিয়ে গেলে দ্বিতীয় শ্রেণি ও স্লিপার ক্লাসের জন্য যাত্রীপিছু ৫০ টাকা এবং অন্যান্য শ্রেণির জন্য ১০০ টাকা ফি দিয়ে ডুপ্লিকেট টিকিট পাওয়া যায়। তবে চার্ট তৈরির পর নিশ্চিত টিকিট হারালে মোট ভাড়ার ৫০ শতাংশ ফি দিতে হয়। এই অবস্থায় আরএসি টিকিটের ডুপ্লিকেট ইস্যু করা হয় না। ওয়েটিং লিস্টে থাকা টিকিটের ক্ষেত্রে ডুপ্লিকেট টিকিট পাওয়ার কোনো নিয়ম নেই।

টিকিট ছিঁড়ে বা নষ্ট হয়ে গেলে চার্ট তৈরির পর সত্যতা যাচাই সাপেক্ষে মোট ভাড়ার ২৫ শতাংশ ফি দিয়ে ডুপ্লিকেট টিকিট পাওয়া সম্ভব। যদি ডুপ্লিকেট টিকিট পাওয়ার পর আসল টিকিটটি খুঁজে পাওয়া যায়, তবে ট্রেন ছাড়ার আগে উভয় টিকিটই রিজার্ভেশন কাউন্টারে জমা দিতে হবে। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট প্রসেসিং চার্জ কেটে ডুপ্লিকেট টিকিটের জন্য দেওয়া টাকা ফেরত পাওয়া যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *