অগ্নিগর্ভ বাংলাদেশ: সাংসদের বাড়িতে আগুন, মোতায়েন বিজিবি

অগ্নিগর্ভ বাংলাদেশ: সাংসদের বাড়িতে আগুন, মোতায়েন বিজিবি

বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজিপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরসহ বিভিন্ন সংবেদনশীল জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। প্রায় ৩ হাজার বিজিবি সদস্য জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন। এর মধ্যে গোপালগঞ্জে ২৭টি, ঢাকায় ২৩টি এবং চট্টগ্রামে ১৫টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমউজ্জামান মোল্লার বাড়ি এবং কাশিয়ানিতে তাঁর আত্মীয় ও সমর্থকদের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া টুঙ্গিপাড়ার পর কাশিয়ানি থানায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় থানায় কোনো পুলিশকর্মী উপস্থিত ছিলেন না। পাশাপাশি এলাকায় পার্ক করে রাখা বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ, যুবলীগ ও ছাত্রলীগকে সমর্থনকারী ব্যক্তিদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

গত দুই দিনে বিএনপির আরও দুই আইনপ্রণেতার বাড়িতে হামলা চালানো হয়েছে, যার ফলে গোপালগঞ্জ জেলা অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে। বুধবার রাতে নড়াইলের পশ্চিমাঞ্চলে হিংসার ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। এর আগে ফরিদপুর ও পিরোজপুরে আরও দুজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় আগারগাঁও এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও কেউ আহত হননি। উত্তপ্ত পরিস্থিতির কারণে গোপালগঞ্জে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *