দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ‘রামায়ণ’ টিমের

বক্স অফিসে সাফল্যের ধারা বজায় রাখা রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ ছবির কলাকুশলীরা সম্প্রতি দিল্লিতে এক বিশেষ বৈঠকে মিলিত হলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন ছবির প্রধান অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। এই সাক্ষাতের সময় সহ-প্রযোজক নীরজ সাংঘাইও উপস্থিত ছিলেন।
ভারতীয় মহাকাব্যের কাহিনিকে বড় পর্দায় এমন বিশাল আয়োজনে তুলে ধরার জন্য ছবির পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন অমিত শাহ। ছবির সরকারি এক্স হ্যান্ডল থেকে এই সাক্ষাতের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, প্রযোজক নমিত মালহোত্রা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন। এছাড়া রণবীর কাপুর ও অন্যান্য কলাকুশলীদের সঙ্গে অমিত শাহকে হাসিমুখে আলোচনা করতেও দেখা গেছে।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। মহাকাব্যিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিশেষ সাক্ষাৎ এবং তার ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে ‘রামায়ণ’। ছবির সাফল্য এবং নির্মাণশৈলী নিয়ে এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।