স্বামী বিজয় দেবরোকোন্ডার কোন গুণটি সবচেয়ে বেশি পছন্দ রশ্মিকা মন্দানার?

স্বামী বিজয় দেবরোকোন্ডার কোন গুণটি সবচেয়ে বেশি পছন্দ রশ্মিকা মন্দানার?

বিয়ের পর ‘কফি উইথ করণ’ শোয়ে উপস্থিত হয়ে নানা বিতর্কের মুখে পড়েছিলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরোকোন্ডা। শোয়ে বিজয়ের কিছু মন্তব্য এবং তাঁদের কথোপকথনের ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত যৌথ বিবৃতি দিতে হয় এই তারকা দম্পতিকে। এমনকি তাঁদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে হায়দরাবাদ সাইবার ক্রাইম কর্তৃপক্ষের দ্বারস্থও হতে হয়েছিল তাঁদের টিমকে।

এই বিতর্কের আবহেই নিজের আগামী ছবি ‘মাইসা’-র প্রচারে স্বামী বিজয়কে নিয়ে মুখ খুললেন রশ্মিকা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিজয়ের মধ্যে অনেক ভালো গুণ থাকলেও তাঁর গভীর ভালোবাসা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। রশ্মিকার কথায়, বিজয়ের ভালোবাসার গভীরতা অন্যরকম, যা অনেক সময় না বললেও একে অপরের কাছে স্পষ্ট হয়ে ওঠে। একটি সফল সম্পর্কের ভিত্তি হিসেবে তিনি একে অপরকে বোঝা এবং স্বপ্ন ভাগ করে নেওয়ার ওপর জোর দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বাগদানের পর ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও রশ্মিকা। বর্তমানে রশ্মিকা তাঁর আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘মাইসা’ নিয়ে ব্যস্ত। রবীন্দ্র পুলে পরিচালিত এই ছবিতে তাঁকে এক আদিবাসী গোন্দ নারীর চরিত্রে দেখা যাবে। শুটিংয়ের সময় গুরুতর চোট পাওয়া সত্ত্বেও অ্যাকশন দৃশ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। আগামী ২৭ নভেম্বর পাঁচটি ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *