সব্যসাচীর অভিনয়ে মুগ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সব্যসাচীর অভিনয়ে মুগ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ভক্তিমূলক ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। বামাক্ষ্যাপার জীবন ও সাধনার কাহিনি বড় পর্দায় তুলে ধরার এই প্রয়াস দর্শকদের পাশাপাশি নজর কেড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন প্রসেনজিৎ। তিনি লিখেছেন, ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমাটি দেখার পর ঘোর কাটতে তাঁর সময় লাগবে। সব্যসাচী চৌধুরীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে প্রসেনজিৎ জানান, যেকোনো চরিত্রে নিজেকে মিশিয়ে দিলে তার ফল যে কতটা অনবদ্য হতে পারে, তা সব্যসাচী আবারও প্রমাণ করেছেন।

ছবির আবহ সঙ্গীত এবং গানেরও প্রশংসা করেছেন প্রসেনজিৎ। তাঁর মতে, বাংলা সিনেমা যে কল্পনা ও বাস্তব মিশিয়ে প্রতিকূলতা কাটিয়ে এমন একটি ছবি তৈরি করতে পারে, তা প্রশংসনীয়। সবশেষে ছবির সংলাপ ধার করে প্রসেনজিৎ লিখেছেন, সিনেমা ভালো হলে ‘মারে কোন শালা’। এসভিএফ প্রযোজিত এই ছবিটি বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *