৫৪ বছরে পা দিলেন অর্জুন রামপাল, জেনে নিন অভিনেতার জীবনের অজানা কিছু তথ্য

৫৪ বছরে পা দিলেন অর্জুন রামপাল, জেনে নিন অভিনেতার জীবনের অজানা কিছু তথ্য

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ২৬ নভেম্বর ৫৪ বছরে পা দিলেন। ১৯৭২ সালে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণকারী এই অভিনেতার শিকড় জড়িয়ে রয়েছে সেনা পরিবারের সঙ্গে। তাঁর মাতামহ ব্রিগেডিয়ার গুরুদয়াল সিং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কিম শর্মা সম্পর্কে অর্জুনের খুড়তুতো বোন। মডেলিংয়ের জগৎ থেকে বলিউডে পা রাখা অর্জুন ২০০১ সালে ‘প্যায়ার ইশক অউর মহব্বত’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন।

অভিনয় জীবনে ‘ওম শান্তি ওম’, ‘রাজনীতি’, ‘চক্রব্যূহ’ এবং ‘ড্যাডি’-র মতো ছবিতে কাজ করে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। ‘রক অন!!’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে ‘সি ইউ’ ছবির পরিচালনার দায়িত্বও সামলেছিলেন তিনি। ফারহান আখতারের ‘লক্ষ্য’ ছবিতে মুখ্যচরিত্রের জন্য প্রথমদিকে তাঁর কথা ভাবা হলেও, ডেট সমস্যার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়।

অভিনয়ের বাইরে ব্যবসায়িক উদ্যোগেও সফল ছিলেন অর্জুন। দিল্লিতে ‘ল্যাপ’ নামে একটি বিলাসবহুল নাইটক্লাবের মালিক ছিলেন তিনি, যেখানে আন্তর্জাতিক পপ তারকা লেডি গাগাও অতিথি হিসেবে এসেছিলেন। ২০০৮ সালে শুরু হওয়া এই নাইটক্লাবটি ২০১৬ সালে বন্ধ হয়ে যায়। তারকাখ্যাতি থাকলেও ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। মডেলিং, অভিনয়, পরিচালনা থেকে ব্যবসা—সব মিলিয়ে অর্জুনের জীবন বৈচিত্র্যে ভরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *