ভারতে পাকিস্তানি সিরিজ় সম্প্রচার নয়, নেটফ্লিক্সকে কড়া নির্দেশ কেন্দ্রের

ভারতে পাকিস্তানি সিরিজ় সম্প্রচার নয়, নেটফ্লিক্সকে কড়া নির্দেশ কেন্দ্রের

পাকিস্তানের সিরিজ় ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ ভারতে সম্প্রচারের বিষয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই সিরিজ়টি আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ভারতে এই সিরিজ়ের মুক্তি নিয়ে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ার পর কেন্দ্র এই পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের ৮ মে পহলগাম হামলার পরবর্তী সময়ে জারি করা কেন্দ্রীয় নির্দেশিকা নেটফ্লিক্সকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে তৈরি ছবি বা সিরিজ়ের সম্প্রচার বন্ধ রাখার কথা বলা হয়েছিল। জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশের শিল্পীদের যৌথ কাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এর আগে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ এই সিরিজ়ের সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠি দিয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কেন্দ্রকে জানিয়েছিল যে, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনো কনটেন্ট উপলব্ধ রাখা হয়নি। সরকার সেই প্রতিশ্রুতির কথাই পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। ফরহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ়ে ফওয়াদ ও মাহিরা ছাড়াও সনম সইদ ও হানিয়া আমিরের মতো শিল্পীরা অভিনয় করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *