মদ্যপানের ঝুঁকি কমাতে মদের দোকানের বাইরে স্বাস্থ্য পরীক্ষা মধ্যপ্রদেশে

মদ্যপানের ঝুঁকি কমাতে মদের দোকানের বাইরে স্বাস্থ্য পরীক্ষা মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশের সাগর জেলায় মদ্যপানজনিত স্বাস্থ্য ঝুঁকি কমাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। জেলা স্বাস্থ্য বিভাগ, আবগারি বিভাগ এবং পুলিশের যৌথ উদ্যোগে মদের দোকানের বাইরেই শুরু হয়েছে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা। মূলত নিয়মিত মদ্যপানকারীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং তাঁদের মদ্যপানের অভ্যাস সম্পর্কে সচেতন করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মদের দোকানে আসা ব্যক্তিদের শারীরিক পরীক্ষা করছেন এবং প্রয়োজনে রক্তের নমুনা সংগ্রহ করছেন। চিকিৎসকরা অতিরিক্ত মদ্যপানের কুফল সম্পর্কে মানুষকে সতর্ক করছেন এবং মদ্যপান কমানোর পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি, খালি পেটে মদ্যপান না করা এবং শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সরকারি দোকান থেকে মদ কেনার বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। প্রয়োজনে স্বাস্থ্যকর্মীরা ওষুধ ও মাল্টি ভিটামিনও সরবরাহ করছেন।

সম্প্রতি সাগর জেলায় ভেজাল মদের কারণে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছিল, মৃতদের অনেকেরই আগে থেকে শারীরিক সমস্যা ছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতেই প্রশাসন নিয়মিত মদ্যপানকারীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সাগর শহর, দেওরি, রাহলি, বিনা এবং খুরাই মিলিয়ে মোট ৯৭ জন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *