শেখ হাসিনার ফেরার জল্পনায় মহদিপুর সীমান্তে বাড়ছে যাতায়াত ও উদ্বেগ

শেখ হাসিনার ফেরার জল্পনায় মহদিপুর সীমান্তে বাড়ছে যাতায়াত ও উদ্বেগ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা ঘিরে বাংলাদেশ ও ভারতের মহদিপুর সীমান্তে যাতায়াত ও ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত চেকপোস্ট সূত্রে জানা গেছে, আগে এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন নাগরিক যাতায়াত করলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২০০ থেকে ২২০ জনে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে ভারতে আসা এবং এ দেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়া মানুষের সংখ্যায় এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

সীমান্তে যাতায়াতকারী অনেকের মুখেই শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসছে। কেউ কেউ তাঁকে পুনরায় ক্ষমতায় দেখতে চাইছেন, আবার অনেকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বাংলাদেশে শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। এদিকে, আওয়ামি লিগের একাধিক নেতা ও কর্মী পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন এবং অনেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করা হচ্ছে।

বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। ওপারে পণ্য নিয়ে যেতে আতঙ্কিত হয়ে পড়েছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা। পণ্যবাহী ট্রাক নিয়ে ওপারে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাক চলাচল করলেও চালকদের মধ্যে ভীতি কাজ করছে। পরিস্থিতির দিকে নজর রেখে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *