আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, পলাতক অভিযুক্ত

আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, পলাতক অভিযুক্ত

আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি দল লুটসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাসকে গ্রেপ্তার করতে ইসমাইল এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত প্রতাপ দাস পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এরপর সুযোগ বুঝে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর আসানসোল দক্ষিণ থানার পাশাপাশি হিরাপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। ইসমাইল ও সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ জোরদার নজরদারি চালাচ্ছে। অভিযুক্তের সম্ভাব্য গতিবিধি খতিয়ে দেখে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও পুলিশকর্মী বা সাধারণ মানুষের আহত হওয়ার খবর সরকারিভাবে পাওয়া যায়নি। পলাতক অভিযুক্তের সন্ধানে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *