ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় সাবধান! ‘অ্যাকসেপ্ট অল কুকিজ’ ক্লিকেই হতে পারে বড় বিপদ

ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় সাবধান! ‘অ্যাকসেপ্ট অল কুকিজ’ ক্লিকেই হতে পারে বড় বিপদ

স্মার্টফোন বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহারের সময় আমরা প্রায়ই না পড়ে ‘অ্যাকসেপ্ট অল কুকিজ’ অপশনে ক্লিক করে ফেলি। কুকিজ হলো ডিজিটাল চিরকুট, যা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্রাউজারে জমা হয়। এই অপশনটি গ্রহণ করার অর্থ হলো ওয়েবসাইটটিকে আপনার অনলাইন কার্যকলাপের ওপর নজরদারি করার অনুমতি দেওয়া। এর ফলে আপনার ডিভাইসের মডেল, ব্রাউজারের ধরন, আইপি অ্যাড্রেস এবং ভৌগোলিক অবস্থানের মতো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে পৌঁছে যেতে পারে। এমনকি আপনার পছন্দের ওপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতারা আপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

অচেনা ওয়েবসাইটে প্রবেশের আগে সাইটটি নিরাপদ কি না তা যাচাই করা জরুরি। অ্যাড্রেস বারে ‘https://’ এবং তালার চিহ্ন আছে কি না তা দেখে নিন। ওয়েবসাইটের নামের বানান এবং ‘অ্যাবাউট আস’ বা ‘কন্টাক্ট’ সেকশনে সঠিক তথ্য আছে কি না তা যাচাই করুন। হ্যাকাররা অনেক সময় নামী ওয়েবসাইটের হুবহু নকল পেজ তৈরি করে প্রতারণা করে। তাই সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং প্রয়োজনে ‘রিজেক্ট অল’ বা ‘নেসেসারি কুকিজ’ বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাউজারের সেটিংস পরিবর্তন করা প্রয়োজন। গুগল ক্রোম বা এজ ব্রাউজারের ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ সেকশনে গিয়ে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ চালু করুন। এছাড়া ‘ব্লক থার্ড-পার্টি কুকিজ’ এবং ‘অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন’ অপশনগুলো সক্রিয় রাখলে ক্ষতিকর সাইট থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। পাশাপাশি পপ-আপ এবং রিডাইরেক্ট অপশনগুলো বন্ধ রাখলে অনাকাঙ্ক্ষিত ট্যাব বা নোটিফিকেশন থেকে মুক্তি পাওয়া যায়। ইন্টারনেটে সতর্ক থাকাই বড় ধরনের সাইবার ঝুঁকি এড়ানোর প্রধান উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *