অতীতে পাকিস্তানও বল বিকৃতি করেছে, বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের

অতীতে পাকিস্তানও বল বিকৃতি করেছে, বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের

বল বিকৃতি বা বল টেম্পারিং নিয়ে বিশ্ব ক্রিকেটে চলা বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন যে, অতীতে পাকিস্তান দলও বল বিকৃতির মতো ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ইংল্যান্ডে খেলার সময় বলের আকৃতি পরিবর্তনের জন্য তারা স্যান্ডপেপারের পরিবর্তে বোতলের ছিপি ব্যবহার করতেন বলে জানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

আখতারের মতে, বল বিকৃতির মতো ঘটনা কোনো একজন বা দু-জনের ব্যক্তিগত সিদ্ধান্তে হওয়া সম্ভব নয়। এর জন্য গোটা দলের সম্মতি ও জানাশোনা থাকা প্রয়োজন। তিনি স্পষ্ট জানিয়েছেন, রিভার্স সুইং করানোর জন্য বলের সঙ্গে নানা রকম কারচুপি করা হতো এবং দলের প্রত্যেকেই তা জানতেন। তবে নিজের পুরনো সতীর্থদের বিপদে ফেলতে চান না বলে তাদের নাম প্রকাশ থেকে বিরত থেকেছেন তিনি।

উসমান খোয়াজার মন্তব্যের প্রেক্ষিতে আখতার বলেন, সত্যিটা সামনে আনার জন্য খোয়াজা ঠিক কাজই করেছেন। তবে এই বিষয়টি নিয়ে এখন আর অতিরিক্ত হইচই করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। অতীতে স্যান্ডপেপারগেট কাণ্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট অভিযুক্ত হলেও, আখতারের এই স্বীকারোক্তি বল বিকৃতি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *