মন্থর ওভার রেটের নিয়মে বদল নয়, ইংল্যান্ডের আবেদন খারিজ করল আইসিসি

মন্থর ওভার রেটের নিয়মে বদল নয়, ইংল্যান্ডের আবেদন খারিজ করল আইসিসি

মন্থর ওভার রেটের জন্য নির্ধারিত শাস্তির নিয়ম পরিবর্তনের আবেদন খারিজ করে দিল আইসিসি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং জো রুট এই নিয়ম বদলের অনুরোধ জানিয়েছিলেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি সেই আবেদন গ্রহণ করেনি। ফলে ভবিষ্যতেও মন্থর ওভার রেটের জন্য আগের মতোই পয়েন্ট কাটার নিয়ম বহাল থাকবে।

ইংল্যান্ডের যুক্তি ছিল, উপমহাদেশের দেশগুলি স্পিনারদের দিয়ে বেশি ওভার করায় নির্ধারিত সময়ে খেলা শেষ করতে পারে। অন্যদিকে, ইংল্যান্ডের মতো দেশে পেস সহায়ক পিচ থাকায় পেসারদের বল করতে বেশি সময় লাগে। আইসিসি এই যুক্তিকে দুর্বল বলে অভিহিত করেছে। তাদের মতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দেশেও পেস সহায়ক পিচ থাকা সত্ত্বেও তারা মন্থর ওভার রেটের জন্য কোনো শাস্তি পায়নি। দর্শকদের স্বার্থে এবং খেলার গতি বজায় রাখতে এই কড়াকড়ি বজায় রাখা জরুরি বলে মনে করছে আইসিসি।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ইংল্যান্ডের মোট ১৪ পয়েন্ট কাটা গিয়েছে। তবে সবচেয়ে বেশি পয়েন্ট কাটা গিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার, যথাক্রমে ২৪ এবং ১৫ পয়েন্ট। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কোনো পয়েন্ট কাটা যায়নি। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে যে দল যতগুলি ওভার কম করবে, প্রতি ওভারের জন্য তাদের প্রাপ্ত পয়েন্ট থেকে একটি করে পয়েন্ট কাটা হবে, যা সরাসরি পয়েন্ট শতাংশে প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *