ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ে নায়ক দিল্লির নিখিল চৌধুরী

ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ে নায়ক দিল্লির নিখিল চৌধুরী

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন দিল্লির ক্রিকেটার নিখিল চৌধুরী। বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও জ্বলে ওঠেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এটি ছিল তাঁর চতুর্থ আন্তর্জাতিক ম্যাচ। এর আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ১৮ রান, তবে এই ম্যাচে ৩৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ম্যাচে ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে নিখিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে দলের হাল ধরেন। অধিনায়ক মিচেল মার্শ ৩২ বলে ৩৭ রান করেন। শেষদিকে জ্যাক এডওয়ার্ডস ১১ বলে ২৫ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল, যা এডওয়ার্ডস সফলভাবে তুলে নেন। এই জয়ের ফলে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

নিখিলের ক্রিকেট কেরিয়ার বেশ নাটকীয়। ২০২০ সালে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গিয়ে কোভিডের কারণে বর্ডার বন্ধ হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। সেই সময় রঞ্জি ট্রফি বাতিল হওয়ায় তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন এবং নজর কাড়েন। চলতি বছরের জুন মাসে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *