আর্জেন্টিনার কোচদের কাছ থেকে ফুটবল প্রশিক্ষণ নিল শিলিগুড়ির পড়ুয়ারা

আর্জেন্টিনার কোচদের কাছ থেকে ফুটবল প্রশিক্ষণ নিল শিলিগুড়ির পড়ুয়ারা

শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা আর্জেন্টিনার ফুটবল কোচদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফআই) উদ্যোগে আয়োজিত এই ফুটবল ক্লিনিকে স্কুলের খুদে ফুটবলাররা আধুনিক ফুটবলের বিভিন্ন কৌশল ও পাঠ গ্রহণ করে। এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের ফুটবলার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে এএফআই।

স্কুলের পরিকাঠামো এবং ফুটবল মাঠ দেখে আর্জেন্টাইন কোচরা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই মাঠে বড় কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, তা নিয়েও এএফআই কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে। এই প্রশিক্ষণ পর্বটি স্কুলের ফুটবলারদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।

টেকনো স্কুলের প্রিন্সিপাল সবিতা চক্রবর্তী জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তাদের স্কুল বরাবরই গুরুত্ব দিয়ে থাকে। আর্জেন্টিনার মতো ফুটবল সমৃদ্ধ দেশের কোচদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে পড়ুয়ারা অত্যন্ত উপকৃত হয়েছে। আগামী দিনেও স্কুলের ফুটবলারদের জন্য এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *