এই শীতে আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের সামনে আসতে পারে সবুজ অ্যানাকোন্ডা

এই শীতে আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের সামনে আসতে পারে সবুজ অ্যানাকোন্ডা

প্রায় দেড় বছর ধরে আলিপুর চিড়িয়াখানায় থাকা একজোড়া সবুজ অ্যানাকোন্ডাকে এই শীতের মরশুমে দর্শকদের সামনে আনার প্রস্তুতি চলছে। তাদের জন্য চিড়িয়াখানায় ঘর নতুন করে সাজানো হচ্ছে।

বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানা পরিদর্শনের সময় বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ সবুজ অ্যানাকোন্ডাগুলিকে দেখেন। এরপর দর্শকদের সামনে আনার বিষয়ে তিনি সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

সবুজ অ্যানাকোন্ডা আলিপুর চিড়িয়াখানায় আনার উদ্যোগ প্রায় এক দশক ধরে চলছিল। দেশে একমাত্র চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে থাকা এই প্রজাতির অ্যানাকোন্ডা সেখান থেকেই গত বছর আগস্টে একজোড়া আনা হয়। তখন তাদের বয়স ছিল প্রায় ছয় মাস।

চিড়িয়াখানায় আসার পর একটি অ্যানাকোন্ডার চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছিল। তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হলেও চিকিৎসা ও বিশেষ পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বলে জানানো হয়েছে। সেই কারণে গত শীতের মরশুমে দর্শকদের সামনে তাদের আনা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *