ডিসেম্বরে রাজ্যের স্কুলে প্রায় ১০ দিনের ছুটি, কবে থেকে বন্ধ থাকবে জেনে নিন
November 29, 20263:00 am

ডিসেম্বরের শেষ দিকে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজ্যের অধিকাংশ স্কুলে ছুটি থাকার কথা। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ৩ জানুয়ারি স্কুল খুলতে পারে। সে হিসেবে পড়ুয়াদের প্রায় ১০ দিনের ছুটি মিলতে পারে।
তবে স্কুলভেদে ছুটির সময়সীমা আলাদা হতে পারে। কিছু স্কুলে ডিসেম্বরে সেমিস্টার পরীক্ষা চলায়, পরীক্ষা শেষ হওয়ার পরে অতিরিক্ত ছুটি দেওয়া হতে পারে।
অন্যান্য রাজ্যেও এই সময়ে ছুটি থাকার কথা বলা হয়েছে। রাজস্থানে ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, বিহারে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, কেরালায় ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি এবং দিল্লিতে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে।