ভাত-রুটির সঙ্গে জমবে চিলি ফুলকপি, জেনে নিন সহজ রেসিপি

ভাত-রুটির সঙ্গে জমবে চিলি ফুলকপি, জেনে নিন সহজ রেসিপি

শীতকালে বাজারে সহজেই মেলে টাটকা ফুলকপি। পরিচিত ডালনা বা তরকারির বদলে এই সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপি। অল্প উপকরণে কীভাবে পদটি তৈরি করবেন, জেনে নিন।

উপকরণ:
মাঝারি মাপের ১টি ফুলকপি, ৪ থেকে ৫ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১টি পেঁয়াজ, ১টি ক্যাপসিকাম, ২ থেকে ৩টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ টম্যাটো সস, ১ চা চামচ চিলি সস, সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, প্রয়োজনমতো জল ও তেল, সামান্য স্প্রিং অনিয়ন।

প্রণালী:
প্রথমে ফুলকপি ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে নিন। গরম জলে সামান্য নুন দিয়ে ফুলকপির টুকরোগুলি ভাপিয়ে নিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ফুলকপির টুকরোগুলি ব্যাটারে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে তুলে রাখুন।

অন্য একটি কড়াইতে সামান্য তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা দিন। সবজি কিছুটা নরম হলে সয়া সস, টম্যাটো সস এবং চিলি সস দিয়ে নাড়াচাড়া করুন। সামান্য জল দিয়ে মিশ্রণটি ফুটতে দিন। শেষে ভাজা ফুলকপির টুকরোগুলি দিয়ে সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *